রাঙ্গুনিয়ায় অরক্ষিত রাখা বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অরক্ষিত বিদ্যুৎপৃষ্ঠ মো. মোজাম্মেল(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সাহেদ আলী বাড়িতে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষক একই এলাকার মো. আবদুস সালামের পুত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।
স্থানীয় কৃষকেরা জানান, সাহেদ আলী বাড়ির এলাকায় একটি কালভার্টের কাজ চলমান ছিল৷ সেখানে ১ মাস যাবত প্রায় ৮০০মিটার দূরে থাকা একটি খামার বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। কিন্তু এই বিদ্যুতের তার কৃষি জমিতে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল। এছাড়াও তারগুলো ছিল সব জোড়া দেওয়া। কৃষক মোজাম্মেল সকালে কৃষি জমির কাজ করতে এসে জমির পানিতে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। কালভার্টের দেখাশোনা স্থানীয় ইউপি সদস্য মো. মামুন করছেন বলে জানান তারা।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ