উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে ব্রিজ থেকে লাফিয়ে খেলাধুলা করার সময় সাব্বির রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার খামার তবকপুর মুসল্লিপাড়া এলাকায়।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, সম্প্রতি উপজেলার তবকপুর ইউনিয়নে বন্যার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সোমবার দুপুরে ওই ইউনিয়নের নিরাশির বিলে বড়ুয়া ব্রিজে উপর থেকে লাফিয়ে নালার পানির স্রোতের সাথে ভেসে গিয়ে তীরে উঠে পুনরায় ব্রিজ থেকে লাফিয়ে সাব্বির ও তার সহপাঠিরা খেলাধুলা করছিল। এ সময় সহপাঠি পারভেজ (৯), মুজাহিদ (১০)সহ অন্য শিশুরা তীর থেকে উঠে এলেও সাব্বির পানিতে তলিয়ে যায়। সহপাঠিদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে নালার পানিতে খোঁজা খুঁজির পর সাব্বিরকে ভেসে উঠতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সাব্বির তবকপুর ইউনিয়নের মুসল্লিপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।
তবকপুর ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি