ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় এলজিইডি সিও'র বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ৩:৫৬

নওগাঁর মান্দায় এলজিইডির অফিসের কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেমের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তিনি মান্দা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে কর্মরত থেকে (পিআরএল) অবসরে গেছেন। বর্তমান সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা মেরামত ও সংস্কার কাজের ২০জন (আরএমপি,এলসিএস) মহিলারা সিও আবুল কাসেমের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য, দূর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
অভিযোগ সুত্রে জানাগেছে, সিও আবুল কাসেম এলজিইডি অফিসে কর্মরত থাকা অবস্থায় রাস্তা সংস্কার ও মেরামত কাজে নিয়োজিত আরএমপি ও এলসিএস মহিলাদের নিকট থেকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তিনি অবসরে যাওয়ার পূর্বে এসব কাজের মহিলাদের নিকট আবারো নতুন করে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের  নিকট থেকে ৫০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত আবুল কাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, এগুলো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারো নিকট থেকে কোন টাকা গ্রহণ করিনি।

এব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, ইতিপূর্বে এ সংক্রান্ত  বিষয়ে একটি অভিযোগ হয়েছিল। আবার নতুন করে অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন