ভোলায় ড্রেজার ডুবির ঘটনায় দু'জনের মরদেহ উদ্ধার, সন্ধান মিলছেনা ৩ শ্রমিকের
ভোলার মেঘনা নদীতে ৫ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ড্রেজার আফসানা-১ এর কেবিন থেকে মো. আরিফুর ইসলাম ও নুরে আলম নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মিলছেনা ৩ শ্রমিকের।
মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত ৩টার দিকে মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি টিম ওই দু'জনের মরদেহ উদ্ধার করে। ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া আজ সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বিকেলে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও ফায়ারসার্ভিসের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া মরদেহটি দু’টির মধ্যে একটি নুরে আলমের অপরটি আরিফুর ইসলামের। নুরে আলম ডুবে যাওয়া ড্রেজারটির মালিক ছিলেন। ডুবুরি টিম ড্রেজারটির কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধারে বেসরকারি ডুবুরি টিম কাজ করে যাচ্ছে।
ভোলা ফায়ারসার্ভিসের উপপরিচালক মো. লিটন বলেন, গতকাল বিকেলে ফায়ারসার্ভিস, নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির অবস্থান শনাক্ত করা হয়। আজ সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগেই মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি টিম ভোররাতে দু'জনের মরদেহ উদ্ধার করেছে। এখন ভাড়াটে ডুবুরি টিম ও সরকারি ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বাকি ৩ জনের মরদেহ খোঁজা হচ্ছে।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল থেকে জানানো হয়, ড্রেজারটির দুটি কেবিন ভিতর থেকে আটকানো। মেঘনায় পানির তীব্র স্রোত। যাঁর কারনে উদ্ধার অভিযান পরিচালনা করতে সময় লাগছে। ডুবুরি টিম চেষ্টা করছে ড্রেজারটি নদীর তলদেশ থেকে ভাসমান অবস্থায় নিয়ে আসার জন্য।
এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা ট্রলারযোগে ঘটনাস্থলে এসে জড়ো হয়ে আহাজারি করছেন। তারা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অপেক্ষার প্রহর গুনছেন।ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানান, নিখোঁজ শ্রমিকদের লাশ উদ্ধারে ডুবুরি টিম তৎপর রয়েছে। জেলা প্রশাসকের একটি টিম বিষয়টি মনিটরিং করছে।
উল্লেখ, গেল রোববার রাতে ভোলার মেঘনা নদীর গাজীপুর চর নামক এলাকা থেকে বালু উত্তোলনের সময় আফসানা-১ নামের ড্রেজারটি ৫ শ্রমিক নিয়ে ডুবে যায়। এখনো নিখোঁজ ৩ শ্রমিক হলেন- মো. হারুন (৫৫), সিয়াম আহমেদ (২৩) ও তানজিল আহমেদ (২৩)। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান