মানিকগঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন ওসি রউফ সরকার
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আ. রউফ সরকারকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (৮ জুলাই) পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, জুন মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মালামাল উদ্ধার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা,গ্রেফতারি পরোয়ানা তামিল ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আ. রউফ সরকার।
এ বিষয়ে অনুভূতি প্রকাশে আ. রউফ সরকার বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই পুলিশের অবশ্যই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা),অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও মানিকগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন