সাপাহারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত
নওগাঁর সাপাহার উপজেলার সিনিয়র সাংবাদিক, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক করতোয়া পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে তিনি তার চেম্বার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। সাপাহার উপজেলা সদর হাসপাতালের গেটসংলগ্ন রাস্তায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় পেছনে থাকা অপরেএকটি মোটরসাইকেল সজোরে সাংবাদিক তসলিম উদ্দীনের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে বলেন জরুরি বিভাগের চিকিৎসকগণ। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।
সাংবাদিক তসলিম উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, আল্লাহুর অশেষ রহমতে বর্তমানে আমি সুস্থ আছি। আল্লাহু তায়ালা আমাকে বাঁচিয়ে দিয়েছে, নয়তো আজ আমি পৃথিবীতে নাও থাকতে পারতাম। তিনি আরো বলেন, মাথায় হেলমেট থাকার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা