ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় প্যারালাইসিস রোগীকে হুইল চেয়ার দিলেন আমানুর রশিদ খান জুয়েল


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৯-৭-২০২৪ বিকাল ৫:২
নেত্রকোণা পূর্বধলা আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের আবুল কাশেমের স্ত্রী কুলসুমা (৫৫) প্যারালাইসিস হয়ে ৮ বছর যাবত হাঁটাচলা করতে অক্ষম। চলাফেরার জন্য প্রয়োজন ছিল একটি হুইল চেয়ার। কিন্তু গরীব পরিবারের পক্ষে হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় ঘরের বিছানায় শুয়েই তার দিন কেটতো। দিনমজুর স্বামী আবুল কাশেম (৬৫) কোনভাবে সংসার চালায় । স্ত্রী ছাড়াও রয়েছে ১ প্রতিবন্ধী ছেলে। স্ত্রীর  চলাফেরার জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেও হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেননি। অবশেষে আমেরিকা প্রবাসী, সমাজসেবক, আমানুর রশিদ খান জুয়েলের নজরে আসে বিষয়টি। অবশেষে প্যারালাইসিস কুলসুমাকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করলো আমানুর রশিদ খান জুয়েল। 
 
সোমবার (৮জুলাই) আবুল কাশেমের  বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন, আমানুর রশিদ খান জুয়েলের ছোটো ভাই বজলুর রশিদ খান ইপেল, সাবেক ইউপি সদস্য লকুজ মিয়া, মো. হাসিম উদ্দিন, সবুজ মিয়া, বাচ্চু মিয়া, আরিফুল হক খোকন, মো. তুহিন মিয়া, আকিকুল ইসলাম, রবিন, ইমন, মঞ্জুল হক প্রমুখ ।
 
এসময় খুশিতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন কুলসুমা ও তার পরিবার। কুলসুমার স্বামী আবুল কাশেম বলেন, পাড়া-প্রতিবেশী জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও আমার স্ত্রীর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি। স্থানীয়দের সহযোগিতায় জুয়েল ভাইয়ের দেওয়া হুইল চেয়ার পেয়ে আমার স্ত্রীর মুখে হাসি ফুটেছে। আমি জুয়েল ভাইসহ সকলের জন্য দোয়া করি। 
উপস্থিত আরিফুল হক খোকন বলেন, আমরা এমন মানবিক কাজে আসতে পেরে গর্বিত। তিনি বলেন, সমাজের এমন অসহায় দরিদ্র মানুষ এগুলোকে আমাদের খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব না, আপনাদের আশেপাশে যদি এমন অসহায় দরিদ্র পরিবার থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য। 
 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়