ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার


সালথা প্রতিনিধি  photo সালথা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ৩:৫৪

ফরিদপুরের সালথায় শহীদ মুন্সী (৪৫) নামে এক কৃষকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ ‍আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শহীদ ওই গ্রামের মৃত হাকিম মুন্সীর ছেলে। তিনি তিন মেয়ে ও এক পুত্রসন্তানের জনক।

স্থানীয়রা জানান, শনিবার (২১ আগস্ট) শহীদ মুন্সী স্ত্রী-সন্তানদের নিয়ে তার শ্বশুড়বাড়িতে দাওয়াত খেতে যান। সন্ধ্যায় স্ত্রী-সন্তানদের রেখে বাড়িতে চলে আসেন। রোববার সকালে তার বড় বোন রহিমা বেগম তাকে ডাকতে এলে কোনো সাড়া না দেয়ায় ঘরের মধ্যে ঢুকে আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, শহীদ দীর্ঘদিন যাবৎ লিভারের রোগে ভুগছেন। হয়তোবা সে কারণে তিনি আত্মহত্যা করেছেন। এদিকে নিহতের পরিবারের দাবি, শহীদকে হত্যা করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শহীদ মুন্সীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন