ডিআইইউ এর ৪০ শিক্ষার্থীর হাতে ১ কোটি ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে ৯ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে অভিভাবক মৃত্যুবীমার ৩ লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লাভ টাকার চেক হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান পরামর্শক (পরিচালনা পর্ষর্দ) রহিম উদ-দৌলা চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম মাহবুব উল হক মজুমদার (ভারপ্রাপ্ত উপাচার্য)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার।
২০১৫ সাল থেকে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জীবন বীমা সেবার অধীনে আনা হয়। এরই ফলশ্রুতিতে আজ ৪০ শিক্ষার্থীর হাতে অভিভাবক মৃত্যুবীমার চেক তুলে দেয়া হয়।
Sunny / Sunny
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী