ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: নাহিম রাজ্জাক এমপি


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ২:২৭

শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন, ‘সরকার জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে দেশের দরিদ্র মানুষের কল্যাণে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
বুধবার (১০ জুলাই ) দুপুরে ডামুড্যা উপজেলার অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্থের মাঝে নগদ অর্থ  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের   বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিম রাজ্জাক এমপি বলেন, ‘সরকার দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান, খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে জনগণের জন্য যা যা দরকার তাই করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এ সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবার বর্গের মাঝে  নগদ টাকা বিতরণ করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সহসভাপতি এমদাদুল হক ইনু বেপারী, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, শিধলকুড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাসুদুর রহমান বাবুল, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার