মান্দায় এক যুবককে কুপিয়ে হত্যা
নওগাঁর মান্দায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শরিফ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউপির তুড়ুকবাড়ীয়া আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত শরিফ কশব ইউপির তুড়ুকবাড়ীয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা রাতেই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।আসামীরা হলেন, একই এলাকার প্রতিবেশী আহম্মদ আকন্দের ছেলে সুলতান আকন্দ (২২), জিয়াউর রহমানের স্ত্রী পারুল বিবি (৪২), ছেলে পারভেজ (২২), মৃত রিয়াজ উদ্দীন আকন্দের ছেলে অহম্মদ আলী আকন্দ (৫৭) ও এর স্ত্রী সেলিনা ওরফে শেলি (৪৫)।
স্থানীয়রা জানান,গত বৃহস্পতিবার (৪ জুলাই) তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ নিরসনে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।ওই ঘটনার জের ধরে আসামীরা নিহত শরিফকে হত্যার পরিকল্পনা করেন।
স্থানীয়রা আরো জানান, নিহত শরীফ তড়ুকবাড়িয়া জানবক্সের মোড় চা-পান খেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তার উপস্থিতি টের পেয়ে আসামীরা পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে কুপ দেয়।
এসময় আহত শরিফ বাঁচার জন্য দৌড় দিলে সে রাস্তার পড়ে যায়। তখন আসাসীরা নিহত শরিফের ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
নিহত শরীফকে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি পথিমধ্যে মারা যান। শরিফ হত্যার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন এসময় ঘটনাস্থল থেকে ৪নং আসামী সেলিনা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় ৫ জনকে আসামী করে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২