ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে ১৫ দিনে উদ্ধার হলো না চুরির মাল , প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১০-৭-২০২৪ বিকাল ৫:২১

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়  চুরির মাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের শিক্ষকমন্ডলী।

বুধবার (১০ জুলাই) সকাল ১০ টার পরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।গত ২৬ জুন সকাল ১১ টায় দিনে দুপুরে পরিকল্পিতভাবে চৌবাড়ি ড. সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক শীলা প্রাং এর ভাড়া বাসার গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকর চুরি হয়।

কলেজের শিক্ষিকা শীলা প্রামাণিকের দাবি, গত ২৬ জুন দিনে দুপুরে জামতৈল কলেজ পাড়া এলাকার ভাড়া বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিস  চোর নিয়ে গেছে। কিন্তু পুলিশের আন্তরিকতার অভাবে চুরির মাল উদ্ধার ও চোর গ্রেপ্তার হচ্ছে না। মামলার তদন্তকারী বলেছে ল্যাপটপ, মোবাইল চুরি হলে উদ্ধার হয় কিন্তু নগদ টাকা বা স্বর্ণকার উদ্ধার হওয়ার সম্ভবনা কম থাকে বা হয় না । পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে শিক্ষিকা শীলা প্রামাণিক মানববন্ধনে  তাঁর বক্তব্যে বলেন, আমি শিক্ষক মানুষ আমার বৃদ্ধা মা'ও অসহায় বোনের গহনা উদ্ধার করে দেন।  তা না হলে সারাজীবন কাজ করেও এই মা ও স্বামী হারা বোনের ঋণ পরিশোধ করতে পারবো না। আমি ভীষণ অসহায় আপনাদের কাছে আকুল আবেদন চুরি হওয়া মালামাল উদ্ধার করে দেন।

মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, শীলা প্রামাণিক উপজেলার একদম মূল জায়গায় বিল্ডিং বাসায় ভাড়া থাকেন। একদম দিনের বেলা এরকম চুরির ১৫ দিনেও কোনো গতি না আসায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। কঠোর ভাবে প্রশাসন এই চুরির রহস্য উদঘাটন করবে এমন আশা আমরা রাখি।

এ মামলার তদন্তকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.আব্দুর রবকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, মানববন্ধনের বিষয়ে আমি অবগত নয়। মামলাটি তদন্তধীন। আর ঐ শিক্ষস অনেক বিষয় ভুল বুঝেছে। তাকে বলেছিলাম ল্যাপটপ, মোবাইলে ট্র‍্যাকিং করা যায় কিন্তু স্বর্ণ তো ট্র‍্যাকিং করা যায় না। উদ্ধার হয় না এটা আমি বলিনি।

অসুস্থতার কারণে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সার্বিক বিষয়ে কথা হয় সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, পুলিশের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই। আমরা বিষয়টি নিয়ে সাথে কাজ করছি এবং চোর ও চুরির মাল উদ্ধারের চেষ্টা করছি। প্রতিদিন এটি নিয়ে কাজ করা হচ্ছে। 

উল্লেখ্য, মানববন্ধন শেষে উপজেলার শিক্ষকমন্ডলীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,  কামারখন্দ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, কামারখন্দ থানা ও কামারখন্দ প্রেসক্লাব বরাবর স্মারকলিপী প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম