ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

তিতুমীর কলেজে স্মার্ট ক্যাম্পাস, স্মার্ট কর্মসংস্থান শীর্ষক সভা আয়োজিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৭-২০২৪ দুপুর ২:৪৬

তিতুমীর কলেজ প্রতিনিধি 

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “স্মার্ট ক্যাম্পাস, স্মার্ট কর্মসংস্থান” শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে তিতুমীর কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ই জুলাই) বেলা ১১ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ক্যাম্পাসে স্মার্ট কার্যকলাপ ও কর্মসংস্থানে স্মার্ট অবদান রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সভায় বক্তব্য রাখেন ছাত্র নেতৃবৃন্দ।

স্মার্ট ক্যাম্পাস গঠনে ছাত্রনেতাদের বিভিন্ন সফলতা ও শিক্ষার্থীদের স্মার্ট হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে মতামত দেন নেতাকর্মীরা। সভাপতির বক্তব্যে মো. রিপন মিয়া নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ক্যাম্পাসে এসে শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে হবে না, আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে, ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজে থাকতে হবে।স্মার্ট কাজ করতে হবে ও কমিউনিকেশন বাড়াতে হবে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের আরো কাজ করতে হবে তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাr নির্দেশে ছাত্রলীগের পদ পাওয়া যাবে। কারো মাধ্যম দিয়ে পদ পাওয়া যায় না একমাত্র উল্লেখযোগ্য কাজ করলেই তাকে পদ দেওয়া হবে।

Sunny / Sunny

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু