গোবিন্দগঞ্জে ৩ জুয়াড়ি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর গ্রামের পুকুরপাড়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
আটককৃতরা হলো- কুন্দ খালাশপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে মিনাজুল (৩৪), শ্রীপুর গ্রামের মৃত বনছ আলীর ছেলে টিক্কা মিয়া (৪৫), জরিবপুর গ্রামের দুলু মিয়ার ছেলে তৌহিদুল (২৭)।
গোবিন্দগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দ খালাশপুর গ্রামের পুকুরপাড়ে অভিযান চালানো হয়। অভিয়ানে ঘটনাস্থল থেকে জুয়াড়িদের জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর