ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পিবিআই। রোববার (২২ আগস্ট) হাজীপাড়াস্থ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার নয়নীবুরুজ গ্রামের নির্মল দেবনাথের ছেলে আনন্দ দেবনাথ (১৭) এবং একই উপজেলার সরিয়াপাড়া গ্রামের অমূল্য চন্দ্র বর্মণের ছেলে দিপু চন্দ্র বর্মণ (২৩)। এ ঘটনায় দিপুর বড় ভাই সুবলকে পলাতক দেখিয়ে ৩-৪ জনকে অজ্ঞাত করে মামলাটি করা হয়। তাদের কাছ থেকে কম্পিউটার সিস্টেম ইউনিট, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, সিমকার্ড, কার্ড-রিডারসহ বিভিন্ন আইটি সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম বলেন, ঠাকুরগাঁও পিবিআই পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় জেলারও দায়িত্বে রয়েছে। পঞ্চগড় জেলার বোদা থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেল ফিমেল-স্কট-ইন-বিডি’ নামে পেজ খুলে সেখানে মেসেঞ্জারে ‘কল সার্ভিস’-এ ছেলে-মেয়ে নিয়োগ দেয়ার নাম করে রেজিস্ট্রেশন বাবদ বিভিন্ন মানুষের কাছ থেকে ৬১০ টাকা করে বিকাশের মাধ্যমে গ্রহণ করে। এ পর্যন্ত বিভিন্ন মানুষের কাছ থেকে ৫০-৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে গ্রহণ করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ