গ্রামীণফোন ওয়াইফাই ব্যবহার করবেন যেভাবে
বাংলাদেশে প্রথমবারের মত তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিফাই’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবায় কোন ধরনের ক্যাবল সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা নির্দিষ্ট রাউটারের মাধ্যমে ঘরে বা অফিসে গ্রামীণফোন ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।জিপিফাই সেবা নিতে গ্রাহককে প্রথমে এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে জিপিফাই সেবা দেওয়া হবে। সোমবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গ্রামীণফোন জানিয়েছে, জিপিফাই প্যাকেজে ন্যূনতম ১০টি ডিভাইস থেকে সর্বোচ্চ ৩২টি ডিভাইসে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। এছাড়াও বিশেষ প্যারেন্টাল কন্ট্রোলিং থাকবে। দুই ধরনের রাউটারে মিলবে জিপিফাই সেবা। রাইটারের দাম যথাক্রমে ৪ হাজার ও ৭ হাজার টাকা। তিনটি প্যাকেজে যথাক্রমে প্রতিমাসে হাজার টাকায় ২৫ এমবিপিএস, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ও ১৯০০ টাকায় ৪০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। রাউটার কেনায় প্রথম মাসে ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা পাবেন গ্রাহকরা। প্রাথমিক ভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরে এই সেবা পাওয়া যাচ্ছে।
Aminur / Aminur
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?