ইন্টারনেট বন্ধে সফটওয়্যার খাতে ৫০০ কোটি টাকার ক্ষতি
দেশে গত ১৮ জুলাই রাত থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পাঁচ দিনে সফটওয়্যার খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার ওপরে। এছাড়া দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘আইসিটি সেবা রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা’ সভায় এ তথ্য জানান বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। পাশাপাশি বেসিসের সদস্যদের কথা মাথায় রেখে ও তথ্যপ্রযুক্তি খাতের মানুষদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ চালু করার অনুরোধ জানান তিনি।
রাসেল টি আহমেদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সরকার একমত হয়েছে। কিন্তু আমরা দেখেছি, এ সুযোগে কিছু নাশকতাকারী নাশকতা করেছে, সেটা একেবারেই কাম্য নয়। পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে।
তিনি বলেন, ইন্টারনেট বন্ধ থাকলে আমাদের আইসিটি খাতের সবার ক্ষতি। আমাদের বেসিস সদস্যদের যে ব্যবসা, তার প্রায় পুরোটাই ইন্টারনেটনির্ভর। রপ্তানিমুখী তথ্যপ্রযুক্তি সেবা বিরাট ধাক্কা খেয়েছে। গত চার-পাঁচ দিনে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বেসিস সভাপতি বলেন, আমাদের গ্রাহকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। এতে দেশের বিপুল পরিমাণ তথ্যপ্রযুক্তি পেশাজীবী চাকরি হারাবেন। বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে তুলনামূলক সুবিধাজনক অন্য কোনো বিকল্প দেশ খুঁজবেন। কয়েক লাখ তথ্যপ্রযুক্তি ফ্রিল্যান্সার কাজ হারাবেন। সব মিলিয়ে সরকারের তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জের মুখে পড়বে।
ডাটা সেন্টারে হামলা ও নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাসেল টি আহমেদ বলেন, গত ১০-১৫ বছরের নেটওয়ার্কের সুরক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে। নিয়মিত নেটওয়ার্ক টপোলজি অডিট করা হলে এমন দুর্যোগে পড়তে হতো না।
সভায় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশেদুল হাসান, সহ-সভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের