ভোগান্তিতে বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকরা
ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় বিপাকে পড়েছেন চাঁদপুরে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মিটার রিচার্জ করতে না পারায় বিদ্যুৎহীন রয়েছেন। এরমধ্যে আবার বিদ্যুৎ না থাকায় পানির সমস্যাও দেখা দিয়েছে।
তবে ভোগান্তি লাগবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রিচার্জ কার্যক্রম চালাচ্ছে। এভাবে গত তিন দিনে প্রায় ১০ হাজার গ্রাহক সেবা পেয়েছেন।
শহরের আলিম পাড়ার গ্রাহক সাবিনা আক্তার, নাজির পাড়ার রুহুল আমিন ও পালপাড়ার মালতি রানি জানান, বিকাশে মিটার রিচার্জে করতেন তারা। হঠাৎ এই সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। বাসায় ছোট শিশু ও বয়স্কদের নিয়ে খুবই সমস্যায় আছেন। বিদ্যুৎ না থাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। রিচার্জ করতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
শহরের মমিন পাড়া এলাকার আলম পলাশ বলেন, বিকাশে বিদ্যুৎ বিলের রিচার্জ করলেও টোকেন নম্বর আসেনি। পরবর্তীতে অফিসে গিয়ে টোকেন নম্বর আনতে হয়েছে। এর সমাধান কবে হবে, না হলে এভাবে হয়রানির শিকার হতে হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, আমাদের কাছে গ্রাহকরা এলে সেবা দিচ্ছি। যারা লোন চাচ্ছে তাদের লোন দিচ্ছি। একই সঙ্গে রিচার্জ করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি
বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন
মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু
অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন
ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ
সুবর্ণচরে পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি
পেকুয়ায় ভূমি মেলা উদ্বোধন
ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, টুঙ্গিপাড়ায় যুবকের সংবাদ সম্মেলন
জুড়ীতে ভূমিসেবা মেলার উদ্বোধন
বরগুনায় বোনের বাড়ি বেড়াতে এসে,গণধর্ষণে শিকার গৃহকর্মী