ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে থানা হেফাজতে ৩ জন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-৮-২০২১ বিকাল ৬:৪২

জয়পুরহাটের আক্কেলপুরে মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে তিনজন থানা পুলিশ হেফাজতে রয়েছে। উপজেলার তিলকপুর ইউনিয়নের মারমা পূর্বপাড়া জমে মসজিদ থেকে ব্যাটারি চুরির সময় রোববার (২২ ‍আগস্ট) স্থানীয়রা হাতেনাতে আশরাফুল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করলেও সহযোগী দুজন পালিয়ে যায়।

আটকের পর স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে আক্কেলপুর থানার এসআই রবিউল আওয়াল ও সঙ্গীয় ফোর্স তাকে থানা হেফাজতে নেয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো দুই সহযোগীর নাম প্রকাশ করে আশরাফুল  ইসলাম। সহযোগীদের বিষয়টি থানা পুলিশকে অবগত করলে তাদেরও আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

হাতেনাতে আটক হওয়া আশরাফুল উপজেলার গোপীনাথপুর ইউপির ভিকিনি গ্রামের আব্দুল করিমের ছেলে। অপর দুই সহযোগী হলো- রায়কালী ইউপির দেওড়া গ্রামের ছামসুল ফকিররে ছেলে হাসান (২০) এবং একই গ্রামের শক্তি কুমার রায়ের ছেলে বিষ্ণু কুমার রায় (২৫)। 

থানার কর্তব্যরত অফিসার জুলফিকার জানান, তারা বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। ওসি স্যার না থাকায় এবং এখনো কোনো অভিযোগ না হওয়ায় তাদের ছবি দেয়া যাবে না।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ