ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে দুই রাতে পৃথক স্থানে পাঁচটি গরুচুরি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৪-৭-২০২৪ বিকাল ৫:২২

জয়পুরহাটের আক্কেলপুরে দুই রাতে পৃথক স্থানে পাঁচটি গরু চুরির অভিযোগ ওঠেছে। চুরির ঘটনাগুলো সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোপিনাথপুর এবং রুকিন্দীপুর ইউনিয়নে ঘটেছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পূর্ণগোপিনাথপুর গ্রামের সিএনজি চালক আশরাফুল ইসলামের বাড়ি থেকে শাহীওয়াল ও অস্ট্রলিয়ান জাতের ২টি গরু, মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির তালা কেটে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গভরপুর গ্রামের কৃষক জিয়াউল সরদারের বাড়ি থেকে ২টি গাভী এবং কৃষক খাইরুল ইসলামের বাড়ি থেকে ১ টি গাভী চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউল সরদার বলেন, রাত ২টা থেকে ৩ টার মধ্যে বাড়ির তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। একই সময়ে আমার বাড়ির পাশের খাইরুল ইসলামের বাড়ি থেকেও ১টি গরু চুরি হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, এঘটনায় পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেছে। গরুর মালিকেরা কেউই এখনও কোন লিখিত অভিযোগ করেনি। এর পরেও আমাদের অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা