একমাত্র সন্তান চাকুরি করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রায়হান
ঢাকায় চাকুরি করতে গিয়ে একমাত্র কর্মক্ষম সন্তান লাশ হয়ে ফিরলেন রায়হানুল ইসলাম রায়হান। গত শুক্রবার ঢাকায় আইনশৃখলা বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি। পরে শনিবার জানাজা শেষে উলিপুর কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয় রায়হানকে। নিহত রায়হান কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মুন্সিপড়া এলাকার আব্দুর রশিদের পুত্র। জানাগেছে, রায়হান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহঃ ম্যানেজার পদে চাকুরি করতেন। আগষ্ট মাসের প্রথম সপ্তাহে স্ত্রী ও চার মাসের শিশু সন্তানকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিলো রায়হানের। সে অনুযায়ী বাড়িতে কেনাকাটা করছিলেন পরিবারের লোকজন।
জানাযায়, গত শুক্রবার ঢাকার বাড্ডা মসজিদে জুম্মার নামাজ আদায় করে স্থানীয় হোটেলে দুপুরের খাবার খায় রায়হান। এরপর লিং রোডে ভাড়া থাকা বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে রায়হানকে উক্ত এলাকার পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। শনিবার ঢাকা থেকে লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়। রায়হান ছিলো পরিবারের একমাত্র উপার্জন কারী সন্তান। চার বছর পূর্বে রায়হানের বিয়ে হয়। বর্তমানে চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে তার। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা ও মা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি