ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ব্র্যাক ব্যাংক কর্পোরেট ব্যাংকিং- এর নতুন পরিচয়, “কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং”


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৭-২০২৪ দুপুর ৪:১২

কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে কর্পোরেট ব্যাংকিং ডিভিশনকে নতুন নামকরণ করেছে ব্র্যাক ব্যাংক। এখন থেকে ব্যাংকটির কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন পরিচয় – কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং। 

গত ১৬ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্পোরেট ডিভিশনের অর্ধবার্ষিকী ব্যবসায়িক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং, তারেক রেফাত উল্লাহ খান-এর নেতৃত্বে এই বছরের প্রথমার্ধ্বে ডিভিশনটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। একের পর এক রেকর্ড সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অসাধারণ নৈপূণ্য ও নতুনত্ব দেখিয়েছে। যার ফলশ্রুতিতে ডিভিশনটির এই কৌশলগত রিব্র্যান্ডিং, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কৌশলগত এই পরিবর্তনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ডিভিশন শুধুমাত্র কর্পোরেট হাউজগুলোতেই নয়, বরং এখন থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কর্পোরেট ব্যাংকিং সেবা দেবে। এক্ষেত্রে এই ডিভিশন এই প্রতিষ্ঠানগুলোর ব্যাংকার হিসেবে নয়, বরং ব্যাংকিং অংশীদার হিসেবে কাজ করবে। 

গত ছয় মাসে ডিভিশনটির ক্রমোন্নত সেবার উৎকর্ষতা ও মান নিয়ে প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। তাঁরা ডিভিশনের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী কর্মকর্তাদেরকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন। 

 

Sunny / Sunny

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি

পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে  ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত