ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের ১ নাম্বার ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৫:৩২

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু। এই প্রতিষ্ঠান টানা ৮ম বারের মতো জিতে নিলো 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু।
শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় তাদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ প্রদান করা হয় একটি স্বচ্ছ ও গবেষণাভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এই অ্যাওয়ার্ডের গবেষণা সহযোগী আন্তর্জাতিক মানের মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান এনসার্চ। দেশব্যাপী ভোক্তা জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বাধীন জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ী নির্বাচন  করে থাকে। পরিচ্ছন্নতায় ও স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা টিস্যু দেশের কোটি মানুষের আস্থার প্রতীক। আর ভোক্তাদের ভালোবাসা ও আস্থার ফলস্বরূপ বসুন্ধরা টিস্যু হয়ে উঠেছে বাংলাদেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড। বসুন্ধরা টিস্যু এ গৌরবজনক অর্জন করায় সকল ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত