ভিসা ক্যাম্পেইনে বিজয়ী হলেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক
ডিজিটাল পেমেন্টের বিশ্বব্যাপী সমাদৃত জনপ্রিয় গেটওয়ে, ভিসা (VISA) এবং আইএফআইসি ব্যাংক এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস-বর্ডার ক্যাম্পেইন’ (আগস্ট–সেপ্টেম্বর ২০২৫)-এ সর্বোচ্চ লেনদেনকারীকে পুরস্কৃত করেছে আইএফআইসি ব্যাংক। রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫)ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ী - আইএফআইসি ব্যাংকের গ্রাহক শাহরিয়ার আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ইসলাম গার্মেন্টস লিমিটেড) কে পুরষ্কার প্রদান করা হয়। এ সময় তার হাতে এক লক্ষ টাকার গিফট ভাউচার তুলে দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বিজয়ীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি গ্রাহকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বিজয়ী গ্রাহক তাঁর নিজের অনুভূতি প্রকাশ করেন এবং আইএফআইসি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে নিরবিচ্ছিন্ন সেবা পাওয়ায় আইএফআইসি ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে