আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ, লেখক আহমদ ছফা-এর নামে। সড়কটির নতুন নাম “আহমদ ছফা সরণি”। আজ বিকেলে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আহমদ ছফা সরণির নামফলক উন্মোচন করা হয়।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, “আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাঁকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন।
সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন,
“জুলাই পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি মনে করি শহরে অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় অবকাঠামোর সাথে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়, যে গল্প ধরে আগামী প্রজন্ম বড় হবে। সেই গল্পগুলো বাচিয়ে রাখতেই আমরা আমাদের বিভিন্ন স্থাপনার নামকরণ করছি।
প্রশাসক আরো বলেন, এসব নামকরণের মাধ্যমে আমরা সেসব গুণীজনদের স্মরণ করছি, যাঁরা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।”
আহমদ ছফা সরণি নামকরণের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরের ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের সঙ্গে নগর উন্নয়নকে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখছে। নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম কচি এবং ঢাকা স্ট্রিম-এর সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে