ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ জিয়ার আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৫:১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়া ও সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও উদ্যোগ নিয়ে পিআইবি’র প্রকাশিত বইয়ের পুনঃপ্রকাশ উপলক্ষে আজ সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান সব সময় সমঝোতার রাজনীতি করতেন। তিনি নানান মত পথ কে সম্মান দিতেন। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের অর্থনীতি ছিলো ভয়াবহ খারাপ। একটি ব্যর্থ রাষ্ট্রকে নিজ নেতৃত্বগুণে তিনি টেনে তুলে এনেছেন। বিএনপি মহাসচিব আরো বলেন, এখন সুযোগ এসেছে, শহীদ জিয়ার চিন্তা ও কাজগুলোকে জনগণের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার। নতুন প্রজন্ম উনার সম্পর্কে যত জনাতে পারবে ততো নিজেদেরকে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় তা শিখতে পারবে। আলোচনা সভায় সভা প্রধানের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, জিয়াউর রহমান ছিলেন দলীয় সংকীর্ণতার উর্ধ্বে। রাষ্ট্রের প্রয়োজনে সততা ও দূর্নীতি মুক্ত থাকা দরকার। সেটি জিয়াউর রহমান সাহেবের ছিল। তিনি জাতিকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, এটাই আজকে প্রকাশনা উৎসবের মূল মর্মবাণী হউক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যববস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, দৈনিক দিনকাল ডিজিটালের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান রুমন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, গবেষক, এবং সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চলনা করেন, পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগ, ফারাক্কা চুক্তি স্বাক্ষরে তাঁর ভূমিকা এবং পররাষ্ট্রনীতির স্পষ্ট প্রতিফলন পাওয়া যায় সেসময়ের সংবাদপত্রে পরিবেশিত খবরে। পিআইবির উদ্যোগে এ তিন বিষয়ে দুর্লভ সংকলনের পুনঃপ্রকাশের উদ্যোগ নেয়া হয়। 

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত