ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

লালমনিরহাটে ২ মামলায় বিএনপি- জামায়াতের ১৮ নেতাকর্মী গ্রেফতার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৭-২০২৪ বিকাল ৫:১৭

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে লালমনিরহাটে সংঘটিত সহিংস ঘটনায় সদর থানা ও হাতিবান্ধা থানায় দায়ের হওয়া দুই মামলায় এ পর্যন্ত জামায়াত-বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে সদর থানায় দায়ের হওয়ায় মামলায় জামায়াত নেতা ও  সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি  ফিরোজ হায়দার লাবলু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিঠুনসহ ১৫জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আর হাতিবান্ধা থানায় আওয়ামীলীগ নেতার দায়ের করা মামলায় উপজেলা কৃষকদলের সভাপতি ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ ৩জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার(১৯ জুলাই) লালমনিরহাটের মিশনমোড়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল করে। মিছিলে থাকা নেতাকর্মীরা ও আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ৮ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়াও বিক্ষোভকারীদের মধ্যেও কয়েকজন আহত হন। 
এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই রশিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ১নং আসামী করে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতশতজনের নামে মামলা দায়ের করে।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, ওই মামলায় জামায়াত ও বিএনপি নেতাসহ ১৫জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে জেলার হাতিবান্ধা উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীরা গত বৃহস্পতিবার(১৮ জুলাই) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় বিলবোর্ড ভাঙচুর করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হন। এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বাদী হয়ে ৯০ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় মানবকণ্ঠ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকেও আসামী করা হয়।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হাতিবান্ধা থানায় আওয়ামীলীগ নেতার দায়ের করা মামলায় এ পর্যন্ত সিন্দুর্না ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য কৃষকদল নেতা আমিনুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "- ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

রাণীশংকৈলের বীরাঙ্গনা টেপরী রাণী মারা গেছেন

চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মালেক, সম্পাদক শোয়াইব

নন্দীগ্রামে স্বপদে ফিরলেন পৌর ছাত্রদলের সভাপতি পলিন' ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুড়িগ্রাম পিটিআই নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ

বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় কার্যক্রম চালুর অনুমোদন

লোহাগড়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে নিয়ে উধাও যুবক, থানায় অভিযোগ