ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৭ জুলাই সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি র্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাভেদ নওরোজ আলমগীরের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আ’লীগ নেত্রী তমা আকতার, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা আ’লীগ তাসকিনা পারভীন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগ সম্পাদক আনন্দ কুমার শীল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হায়াত মো. তরিকুজ্জামান মনি, সম্পাদক এহসান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪