ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় পাওনা টাকা আদায় করতে গিয়ে যুবক খুন : বাবা-ছেলে ‍আটক


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৮-২০২১ রাত ১০:১৬

নড়াইলের লোহাগড়ায় মাত্র ৫০০ টাকার জন্য এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে। নিহত সৈয়দ আলী (২০) উপজেলার নলদী ইউনিয়নের হালদা গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের হালদা গ্রামের আজিজার রহমানের ছেলে পাশের লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের নাছির শেখের ছেলে নাজমুল শেখের কাছে ৫০০ টাকা পেতেন। গত শনিবার রাত ৮টার দিকে সৈয়দ আলী কামার গ্রামের নাজমুল শেখের বাড়িতে গিয়ে পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ও তার বাবা নাছিরসহ অন্যরা কাঠ দিয়ে সৈয়দ আলীকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২২ ‍আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আলী।

এ ঘটনায় অভিযুক্ত নাসির (৪৮) ও তার ছেলে নাজমুলকে (২২) আটক করেছে পুলিশ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ