ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে জেদ্দা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান শামীম মারা গেছেন


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২১ রাত ১:৩৮

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জেদ্দার সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের মৃত্যুতে জেদ্দা আওয়ামী পরিবার দশ সংগঠন, এগারো সংগঠন, জেদ্দা কমিউনিটি, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদি আরব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ প্রবাসীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা জানান, মরহুম অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীম ভাইয়ের স্ত্রী সৌদি জার্মান হাসপাতালের ডাক্তার হিসেবে কর্মরত আছেন। সেই সুবাদে তিনি নিয়মিত চেকআপ করাতে যান। গত শুক্রবার রাতে তিনি চেকআপ করাতে গেলে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। দুদিন চিকিৎসারত অবস্থায় রোবাবার সন্ধ্যায় তিনি আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার মৃত্যুতে জেদ্দা যুবলীগ তথা আওয়ামী দশ সংগঠনের অপুরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব কখনো পূরণ হওয়ার মতো নয়।

এমএসএম / জামান

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা