মান্দায় এলজিইডি’র প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
নওগাঁর মান্দায় দূর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞার বিরুদ্ধে মানববন্ধন করেছেন আরইআরএমপি-২,৩ ও এলসিএস প্রকল্পের মহিলা শ্রমিকেরা।রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে প্রকৌশলীর অপসারণ চেয়ে ঘন্টাব্যাপি মহিলা শ্রমিকেরা মানববন্ধন করেন।আলতাফুননেছা আলতার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় শতাধিক ভূক্তভোগী মহিলা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী মহিলারা অভিযোগ করে বলেন, প্রকৌশলী শাইদুর রহমান মিঞার ছত্র-ছায়ায় সিও আবুল কাসেমের মাধ্যমে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। চকরির নামে দেওয়া টাকা ফেরত চাইলেও ফেরত না দিয়ে টালবাহনা শুরু করেন। প্রত্যেক মহিলাকে চাকরি দেওয়ার নামে ৫০-৮০ হাজার টাকা করে আদায় করে নিয়েছেন।
সিও আবুল কাসেম আরইআরএমপি- ২,৩ ও এলসিএস মহিলাদের বেতন উত্তোলনের সময় মাষ্টার রোলে নিজে স্বাক্ষর করে বেতন উত্তোলন করেন। এরপর সিও কাসেম বেতন উত্তোলনের পর ইচ্ছামত ওই সব মহিলাদের বেতন কর্তন করে পকেটস্থ করেন। কিছু বললে চাকরি থাকবেনা বলে হুমকি দেন। ভয়ে সব কিছু চুপচাপ থেকে সহ্য করে নেন ভুক্তভোগী অসহায় মহিলারা। প্রকৌশলীর সহযোগিতায় সিও কাসেম বেপরোয়া হয়ে উঠেছেন।
মানববন্ধনে ভুক্তভোগী মহিলারা আরো জানান, প্রকৌশলীর ক্ষমতায় সিও কাসেম ১২ মাসের বেতনের পরিবর্তে ১০ মাসের বেতন দিতেন। এই বেতনের মধ্যে আবার তিনি বেতন কর্তন করতেন। বেতন উত্তোলনের পর সিও বাড়ি বাড়ি গিয়ে বেতন পৌঁছে দিতেন। যাদের বেতন ৫ হাজার তাদেরকে দিতেন ৪ হাজার টাকা। আবার যাদের বেতন ৬ হাজার তাদেরকে দিতেন ৫ হাজার টাকা। কিছু বললেই চাকরি থাকবেনা বলে ভয়ভীতি দেখান তিনি। মানববন্ধনে ভুক্তভোগী নারীরা অচিরেই দূর্নীতিবাজ কর্মকর্তা শাইদুর রহমান মিঞার অপসারণ ও তার শাস্তির জন্য জোর দাবী জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষানবিস আইনজীবী সোনিয়া সিমু, এলসিএস প্রকল্পের আরতাফুননেছা, শরিফুন বেওয়া, জায়েদা বেগম, ছবিজান বেগম, সাজেদা বেগম, কাজল রেখা, আরইআরএমপি-৩ প্রকল্পের পেয়ারা বেগম ও আঙ্গুর বেগম।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা অভিযোগটি অস্বীকার করে বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। এবিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বোঝা যাবে আসল ঘটনা।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল