ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুকে হত্যা, গ্রেপ্তার-১


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৮-৭-২০২৪ দুপুর ৪:৮

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে উম্মে কুলসুম (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭ জুলাই) রাতে কিশোরপুর বকসিপাড়া এলাকায়। এ ঘটনায় নিহতের স্বামী চার জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে আটক করেন।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর বকসিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম ও ছোট ভাই সামছুল ইসলাম একই বাড়িতে বসবাস করে আসছিলেন। উভয়ে একই বাড়িতে থাকার কারনে প্রায় প্রতিদিন রফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) ও সামছুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুমের সাথে পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকালে পারিবারিকভাবে তা মিমংসা করা হয়। এদিকে আমিনা বেগম মারামারির বিষয়টি মোবাইল ফোনে পাশ^বর্তী এলাকায় তার পিতার বাড়িতে জানান। পরে রাতে বড় বোন মমিলা বেগম (৪২) ও মা উম্মে কুলছুম মেয়ে আমিনা বেগমের বাড়িতে আসেন। এরপর তিনজন মিলে দুপুরের দুই জা’য়ের তুচ্ছ বিষয়টি নিয়ে আবারো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই এক পর্যায়ে মমিলা বেগম, উম্মে কুলছুম ও আমিনা বেগম একত্রে মিলে উম্মে কুলসুমকে মারধর শুরু করলে তিনি বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় স্বামী সামছুল ইসলাম ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মূমুর্ষূ অবস্থায় উম্মে কুলসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হত্যাকান্ডে ঘটনায় নিহত গৃহবধুর স্বামী সামছুল আলম রোববার (২৮ জুলাই) বাদী হয়ে মমিলা বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মমিলা বেগমকে গ্রেপ্তার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, উম্মে কুলসুম নামের ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
থেতরাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য নুরুন্নবী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে গৃহবধুকে হত্যার ঘটনা ঘটে।  
উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোর্পদ করা হয়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির