উলিপুরে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার ২
কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি গাঁজা নিয়ে তিস্তা নদী পাড়ি দেওয়ার চেষ্টাকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জুলাই) সকালে বজরা ইউনিয়নের লাখিয়ারপাড় এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আজিজল ইসলামের ছেলে মফিকুল ইসলাম (৪৫) ও একই এলাকার সোলায়মান আলীর ছেলে মমিনুল ইসলাম (৩২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বজরা ইউনিয়নের কাশিম বাজার নৌকা ঘাট দিয়ে তিস্তা নদী পাড়ি দিয়ে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই রবিউল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে লখিয়ারপাড়া চৌরাস্তা কদমতলী জামে মসজিদ এর সামনে বজরাগামী পাকা রাস্তা উপর থেকে মফিকুল ইসলাম ও মমিনুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কোমড়ে বিশেষ কায়দায় বাঁধানো লাল পলিথিন ও প্লাস্টিকের শুতলি দ্বারা মোড়ানো থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রোববার (২৮ জুলাই) বিকেলে আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
Link Copied