আইফোনে ৮০ শতাংশের পর আর চার্জ না হলে করণীয়
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আইফোন শখের ডিভাইস। তবে আইফোন কিছুদিন পর ব্যবহারের পর নানান সমস্যা দেখা দেয়। যেমন অনেকের আইফোনে ৮০ শতাংশ চার্জ হওয়ার পর আর চার্জ হয় না। আইফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যাওয়ার পর তাতে লেখা থাকে, ‘ব্যাটারি চার্জিং অন হোল্ড’। অনেকেই জানেন, এটি হিটের কারণে ঘটে। ব্যাটারি খুব গরম হয়ে গেলে, চার্জিং বন্ধ হয়ে যায়। তবে আমাদের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে, এটি শুধু অতিরিক্ত গরমের কারণে ঘটে না। আরও অনেক কারণ থাকতে পারে যার কারণে চার্জিং ৮০ শতাংশ এর পরে বন্ধ হয়ে যায়। অ্যাপল জানিয়েছে, যদি ফোনের চার্জিং বন্ধ হয়ে যায়, তাহলে নিশ্চিত হয়ে নিতে হবে যে ফোনটিকে আসল চার্জার দিয়ে প্লাগ করা হয়েছে যা ফোন কেনার সময়ে আসল বক্সের সঙ্গে দেওয়া হয়েছিল। এছাড়াও নিশ্চিত করতে হবে যে, ফোনটি কোনো ওয়াল পাওয়ার সকেট, কম্পিউটার বা অ্যাপলের পাওয়ারের অন্যান্য আনুষাঙ্গিক প্লাগের সঙ্গে সংযুক্ত রয়েছে।
খেয়াল করুন ডিভাইসের নিচে চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না। সেটিও সাফ করতে হবে, তারপর আমাদের ডিভাইসে চার্জিং কেবলটি শক্তভাবে প্লাগ করতে হবে। এই সেটিংয়ের সামান্য ভুলের কারণেও অনেক সময় চার্জিং ৮০ শতাংশে বন্ধ হয়ে যায়।
আইওএস ১৩ এবং পরবর্তী ডিভাইসে অপ্টিমাইজ করা ব্যাটারি চার্জিং ব্যবহারের সময় আইফোন দৈনন্দিন চার্জিং রুটিন বোঝার জন্য অন-ডিভাইস মেশিন লার্নিং ব্যবহার করে। তাই যদি কারও ফোন ৮০ শতাংশ চার্জ থাকা অবস্থায় সবসময় বন্ধ হয়ে যায় তবে এমনটি হতে পারে যে, ফোনের সেটিংসে অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং অপশনটি এনেবল করা আছে। চার্জ করার সময় আমাদের আইফোন কিছুটা গরম হতে পারে। ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য, ফোনের সফটওয়্যারটি খুব গরম হয়ে গেলে ৮০ শতাংশের উপরে চার্জ হওয়া থেকে বিরত রাখাই ভালো। একবার তাপমাত্রা কমে গেলে, আইফোন আবার চার্জ করা শুরু করবে। এছাড়াও আইফোন এবং চার্জারকে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের