ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শিশু শিক্ষার্থীকে মারধর করায় শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ৩:৫৭

জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুল্লাহ আলামিন নামের চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে পড়া না  পারায় বেধরক মারধর করে গুরুত্বর জখম করার অপরাধে শামীম আহম্মেদ নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার হয়েছে। ওই শিক্ষক উপজেলার হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত।
ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলার জন্য গত রবিবার সুপারিশ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল। একই সাথে ওই পত্রে অভিযুক্ত শিক্ষক শামীম আহম্মেদকে চাকুরী হতে কেন বরখাস্ত করা হবে না বা অন্য শাস্তি প্রদান করা হবে না, সেই জবাব চেয়ে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।  
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আলামিনকে শিক্ষক শামীম আহম্মেদ শ্রেণিকক্ষে পড়া ধরে। সে পড়তে না পারায় তাকে বাঁশের কঞ্চি দিয়ে বেধরক মারধর করেন ওই শিক্ষক। এসময় মারধরের আঘাতে ছাত্রটির হাত, পিঠ এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গুরুত্বর জখম হয়। পরে তার শিশুটির বাবা তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরে শিশুটির বাবা বিপ্লব হোসেন বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এছাড়াও বিভিন্ন তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষক শামীম আহম্মেদের বিরুদ্ধে মারধরের বিষয়টি সত্য প্রমাণিত হয় ।
ওই ঘটনায় শিক্ষক শামীম আহম্মেদ শিক্ষার্থীকে মারধরের বিষয়টি স্বীকার করেন ও তার ভুল হয়েছে বলে দাবী করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বিভাগীয় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা