ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দৌলতখানে র‌্যালি


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:১৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলার দৌলতখানে র‌্যালি ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে দৌলতখানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার সময় উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে নৌ ও সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজামান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল, ওসি তদন্ত এরশাদ ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কনিনুর ওবায়দুল, উপজোলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম।

এ অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ।

ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাছ শুধু আমরা নিজেরাই খাবো না। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়