ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:৩১

 'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর মান্দায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে সপ্তাহব্যাপী পালন করা হবে এই মৎস্য সপ্তাহ। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

এসময় অনুষ্ঠানে আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিয়া, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ