ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে ৩১ জুলাই সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর পুকুরে সমবেত হয় এবং পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন সমগ্র অনুুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অবমুক্ত শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী। তিনি মৎস্যচাষের গুরুত্ব, আধুনিক পদ্ধতি এবং সরকারি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাজেদুল ইসলাম মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, সমাজসেবা অফিসার সাজেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী প্রমুখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মী, মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন। সবশেষে উপজেলার সফল মৎস্যচাষী সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সহ তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান