ইবির ১৮ শিক্ষার্থী মুচলেকা দিয়ে ছাড়া পেল
আটককৃত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে।গত ২৯ জুলাই সোমবার কুষ্টিয়া শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৮ শিক্ষার্থীসহ ৩০ জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটককৃত শিক্ষার্থীদেরকে নিতে একইদিন রাত দেড়টার দিকে থানায় হাজির হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছয় শিক্ষক।এ সময় ইবির ১৭ জন ও মঙ্গলবার দুপুরে একজন শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে মডেল থানা পুলিশ। ছেড়ে দেয়ার সময় শিক্ষার্থীদের থেকে ভবিষ্যতে রাষ্ট্রের আইনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার অঙ্গিকার নেয়া হয়।জানা যায়, সোমবার বিকেল ৩টায় কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি ছিল ইবিসহ কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সংঘবদ্ধ হতে পারেননি তারা। এ সময় আন্দোলনকারী সন্দেহে শহরের বিভিন্ন জায়গা থেকে মোট ৩০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর মাধ্যে ইবির ১৮ জন, ঢাবির একজন ও জাবির একজন শিক্ষার্থী ছিলেন।শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে থানায় যাওয়া শিক্ষকরা বলেন, আমরা আমাদের দায়বদ্ধতা থেকে থানায় এসেছি। আমরা নিজেদের সাধ্যমতো শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের