ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের নিট মুনাফা ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৬:১৪

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি, ৩০ জুন ২০২৪ তারিখ ভিত্তিক ইহার অনিরীক্ষিত অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ অনুষ্ঠিত সভায় যা অনুমোদন করেছে।

২০২৪ সালে প্রথমার্ধে ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালের প্রথমার্ধে নিট মুনাফা হয়েছে ৩২৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২২১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১.৯৫ টাকা।

২০২৪ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩২.০৫ টাকা এবং ৮.৭১ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৮.৬৯ টাকা এবং (০.৮৬) টাকা।

জুন ২০২৪ এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫১,১৮১ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩২,৬৩২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮.১২ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৪২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত