ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১২:০

নওগাঁর ধামইরহাটে আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে সোমবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে ওই শিশুর মরদেহ। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার বেনীদুয়ার মিশন দক্ষিণপাড়া গ্রামের মৃত দানিয়েল মারাংয়ের মেয়ে বাসন্তী মারাং (১১) দিনের বেলায় মামা এমিল তপ্নের বাড়িতে অবস্থান করছিল। তার মা লুচি তপ্ন ঢাকা শহরে অন্যের বাড়িতে কাজ করেন। সন্তানবিহীন মামা এমিল তপ্নের বাড়িতে মানুষ হচ্ছিল বাসন্তী মারাং। রোববার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে বাসন্তী মারাংকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখে ডাক-চিৎকার করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। তবে মামা এমিল তপ্ন মৃত্যুর ব্যাপারে কাউকে সরাসরি দায়ী করেননি। মেয়েটি পার্শ্ববর্তী উপজেলার গোবরচোপা লক্ষ্মীকুল মিশনে পড়ছিল। মহামারী করোনায় মিশন বন্ধ থাকায় মামার বাড়িতে অবস্থান করছিল।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, মৃত্যুর ব্যাপারে কারো যাতে কোনো সন্দেহ না থাকে সেজন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্প্রতি ধামইরহাট এলাকায় নানাইচ মোড়ে মাদ্রাসার ছাত্র, আড়ানগরে স্কুলছাত্রীসহ প্রায়ই আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। 

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার