হরিণাকুণ্ডুতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলার শুড়া গ্রামের দলোখালি মাঠে ব্রিজের ওপর থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামের দলোখালির মাঠের রাস্তার একটি ব্রিজের ওপর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে শার্ট ও প্যান্ট ছিল। পুলিশের ধারণা, ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয়রা ওই মাঠে কৃষিকাজের জন্য গেলে ব্রিজের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান