সন্দ্বীপে প্যারেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৫ম বর্ষ পূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ এবং সনদ বিতরন সম্পন্ন
সন্দ্বীপের স্বনামধন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্যারেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টার।ট্রেনিং সেন্টারের ৫ম বর্ষ পূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ এবং প্রষিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরন সম্পন্ন হয়েছে বেশ আড়ম্বরপুর্ন ও বর্নাঢ্য পরিসরে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক পরিচালিত হচ্ছে প্যারেন্টস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার নামের প্রতিষ্ঠানটি। ১ আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকালে মুছাপুর সেনেরহাট সংলগ্ন হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।সভায় সভাপতিত্ব করেন মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন।সভা সঞ্চালনা করেন মাষ্টার বিধান চন্দ্র দাস।স্বাগত বক্তব্য রাখেন প্যারেন্টস কম্পিউটার এর পরিচালক মনিরুজ্জামান রাসেল ও জাহিদুল ইসলাম নিশান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার ফজলুল করিম বাবুল,আওয়ামীলিগ নেতা আবু তাহের, সাবেক কাউন্সিলর মোবারক মাহমুদ,আওয়ামীলিগ নেতা সোহরবাব হোসেন সহ শিক্ষার্থী সামিয়া আক্তার, মোঃ রিফাত ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
সভায় বক্তারা বলেন সন্দ্বীপের মতো বিচ্ছিন্ন জায়গায় তরুন উদ্যোক্তা রাসেল এমন চমৎকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে যা দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নিজেকে একজন সৈনিক হিসাবে এবং তরুনদের মেধাকে দেশ গড়ার হাতিয়ারে রুপান্তর করেছে। আমরা তরুন এ উদ্যোক্তাকে সাধুবাদ জানাই।বক্তারা আরো বলেন বর্তমান ডিজিটালাইজেশনের যুগে প্যারেন্টস কম্পিউটার যুবক যুবতীদের মাঝে একটি আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমরা বেকার এবং শিক্ষিত যুবকদের এ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখে অলস সময়কে নিজেদের ভবিষৎ গড়ার কাজে ব্যয় করার অনুরোধ জানাই।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান