ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ব্যাংক ও ফুডি’র মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৫:৫২

গ্রাহকদের নিরবচ্ছিন্ন এবং উপভোগ্য পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে ফুডি এক্সপ্রেস লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ফুডি এক্সপ্রেস লিমিটেড একটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম।  

১৫ জুলাই ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিওও শাহনেওয়াজ মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে ফুডি তাদের অফিসিয়াল ওয়েবসাইট (foodibd.com) এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভিসা, মাস্টারকার্ড এবং বিকাশ ব্যবহারকারীদের খাবার সরবরাহের বিপরীতে অনলাইন পেমেন্ট গ্রহণ করতে পারবে।

এই চুক্তির ফলে ফুডি দ্রুততম সময়ের মধ্যে ভিসা, মাস্টারকার্ড এবং বিকাশের মাধ্যমে পরিশোধকৃত খাবারের অর্থ রিফান্ডসহ ক্যান্সেল রিকুয়েস্ট করতে সক্ষম হবে। ব্র্যাক ব্যাংক নিজেদের স্মার্ট পেমেন্ট সক্ষম অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টালকে কাজে লাগিয়ে ফুডির গ্রাহকদের বিভিন্ন ক্যাশলেস পেমেন্ট সুবিধা প্রদান করবে।

চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম এবং ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম এবং ক্যাটাগরি হেড অব সেলস সৈয়দ সজিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

 

 

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত