ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ এ অর্ধবার্ষিকে আইপিডিসি’র পারফরম্যান্স পর্যালোচনা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৬:৩২

অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির মাঝেও ২০২৪ এর প্রথমার্ধ শেষে আইপিডিসি ফাইন্যান্স প্রশংসনীয় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। বিগত বছরের অর্ধবার্ষিকের তুলনায় আইপিডিসি’র ২০২৪ এর অর্ধবার্ষিকে মুনাফায় ৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটে মুনাফা দাঁড়িয়েছে ১৫৩৮ মিলিয়ন টাকা। রেট ক্যাপের অনুপস্থিতিতে লোনের বর্ধিত ইন্টারেস্ট রেট এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা লোন ও ডিপোজিটের ইন্টারেস্টের ব্যবধান বৃদ্ধি করে গোটা আর্থিক প্রতিষ্ঠান খাতকেই বর্ধিত নীট ইন্টারেস্ট আয়ে সহায়তা করেছে। ২০২৩ এবং ২০২৪ এর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে তুলনা করলে দেখা যায় চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে বিগত বছরের একই সময়কাল থেকে ২৫ দশমিক ৮ শতাংশ বেশি আয় অর্জন সম্ভব হয়েছে।

এই উর্ধ্বগামী চিত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখা আরেকটি প্রভাবক হলো বিনিয়োগ আয়ের বৃদ্ধি যা ২০২৩ এর অর্ধবার্ষিকের থেকে ১১৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ২১৮ মিলিয়নে দাঁড়িয়েছে, যা কিনা বিগত বছরের একই সময়কালে ছিল ১০১ মিলিয়ন টাকা। এই বিরাট উল্লম্ফনের অন্যতম কারণ সরকারি ট্রেজারি বিলের রেটের ঊর্ধ্বগতি যেখান থেকে আইপিডিসি ইন্টারেস্ট আয় করেছে প্রায় ৮৪ মিলিয়ন টাকা। দক্ষ ব্যবস্থাপনা এবং পরিচালন ব্যায়ের হ্রাসও বেশ বড়ো অবদান রেখেছে যা প্রতীয়মান হয় এ বছরের প্রথমার্ধ শেষে অপারেটিং ব্যায়ের ৮ দশমিক ৯ শতাংশ হ্রাসপ্রাপ্তিতে।

বিগত বছরের তৃতীয় কোয়ার্টারের সাথে তুলনা করলেও দেখা যায় অপারেটিং খরচ কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। এই সমস্ত কারণ মিলিয়ে অর্ধবার্ষিকে এসে অপারেটিং মুনাফা বেড়েছে ৩৪ দশমিক ৪ শতাংশ যার ফলে বিগত বছরের একই সময়কালের তুলনায় সার্বিক মুনাফা বেশি অর্জন সম্ভব হয়েছে। বিগত বছর এ সময় যে নিট মুনাফা ছিল ৯৫ মিলিয়ন, এ বছর তা হয়েছে ১০৩ মিলিয়ন। গত বছরের একই কোয়ার্টারের তুলনায় মুনাফা বৃদ্ধি পেয়ছে ৬ দশমিক ৪ শতাংশ। অর্থনৈতিক সংকট এবং মার্কেটের বৈরী অবস্থা সত্ত্বেও আইপিডিসি গ্রাহকদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বছর এ পর্যন্ত ১০ হাজার ১১৩ মিলিয়ন টাকার নতুন ডিপোজিট আইপিডিসি অর্জনে সক্ষম হয়েছে ২৩৫০ জন কাস্টমার থেকে, যা এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স।       

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত