ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

তিন মাস পর করোনায় মৃত্যুশূন্য খুলনা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১২:৪৬

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বা উপসর্গে কারো মৃত্যু হয়নি। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোর সর্বশেষ এ পরিস্থিতি জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। করোনা চিকিৎসা সেবা দেয়া খুলনার সরকারি তিনটি ও বেসরকারি দুটি হাসপাতালে আজ সকাল পর্যন্ত ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছিল। গত বছরের ২১ এপ্রিল খুলনাতে করোনা আক্রান্ত হয়ে প্রথম রূপসা উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। আর গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আবার খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন, যার মধ্যে রেড জোনে ২৪ জন, ইয়ালো জোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেননি। আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা  জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। তারমধ্যে ৪ জন পুরুষ আর ২ জন নারী। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৮ জন। গতকাল ২৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। গতকাল ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। গতকাল ২৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

অন্যদিকে, গতকাল রোববার (২২ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৫৭, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন এবং যশোরের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা