আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে নাঃ পবিপ্রবি রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু
কোটা আন্দোলন ইস্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে পড়েছেন রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। একইসাথে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক শব্দ চয়নের অভিযোগ উঠেছে। পাশাপাশি শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপসহ অন্যান্য সংশ্লিষ্ট পেজে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যা নিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশনা দিতে মঙ্গলবার রাতে এম. কেরামত আলী হলে যান অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছাড়বে না, যদি আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না’।
তিনি শিক্ষার্থীদের হল ত্যাগে কঠোর নির্দেশনা দিলে শিক্ষার্থীদের মধ্যে অনেকে নিজেদের আর্থিক সমস্যা ও বিভিন্ন সংকটের কথা জানান। আর এতেই ক্ষিপ্ত হয়ে তিনি শিক্ষার্থীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ উঠেছে । এ সময় তিনি তাদের প্রতি ‘এই মিয়া এই’ শব্দ উচ্চারণ করেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কথাকে ‘খোঁড়া যুক্তি’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের এমন অঙ্গভঙ্গি ও শব্দচয়নে হতাশ শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, একটি গনতান্ত্রিক সরকার টিকে থাকার জন্য অনেক কিছু করে, দেখা যায় সেখানে ঝামেলা হলে অনেক মানুষ মারা যায় তারপরও টিকে থাকার চেষ্টা করে। দরকার হলে সরকার ৫ হাজার মানুষকেও মারে। শিক্ষার্থীদের মোটিভেশান করতে এমন কথা বলেন তিনি এমনটাই দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘প্রক্টর কি বলেছেন সেটা আমি অবগত নই, তবে তিনি ছাত্রদের দিকে তেড়ে আসা ও এ ধরনের বক্তব্য দিতে পারেন না। ছাত্রদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। এ বিষয়ে আমি প্রক্টরের সাথে কথা বলবো’।
এমএসএম / এমএসএম
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ