ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মোবাইল ইন্টারনেটে অনেক এলাকায় চালানো যাচ্ছে না ফেসবুক


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২-৮-২০২৪ দুপুর ১:৪০

মোবাইল ইন্টারনেটের ডাটা ব্যবহার করে অনেক এলাকার ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ এমন সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

ঢাকার ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এ সামাজিকমাধ্যম চালাচ্ছেন। তা দিয়েই তাদের অনেকে ফেসবুকে সমস্যায় পড়া নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন।

তবে দুপুর ১টার পর ফেসবুকও অনেকে এলাকায় ডাউন (ধীরগতি) হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। ফলে তাদের সামনে (নিউজফিড) নতুন কোনো পোস্ট আসছে না।

তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নন।

নাম প্রকাশ না করার শর্তে একটি অপারেটর প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুপুরে জানান, ঢাকার কিছু এলাকায় দুপুর থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা বিটিআরসির নির্দেশনা মেনে করেছে অপারেটররা। তার জানামতে সব অপারেটরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

মীর রায়হান মাসুদ নামে একজন ব্যবহারকারী দুপুর ১২টা ৫৭ মিনিটে তার ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, মোবাইল ডাটা ব্যবহারে শুধু কি আমার ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে নাকি অন্যরাও এ অসুবিধায় পড়েছেন?তার পোস্টে দেওয়া কমেন্টে অন্তত ১০ জন কমেন্ট করে মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পারার কথা জানিয়েছেন। শামীম আরা শিউলি জানান, এটা এরিয়াভিত্তিক বন্ধ করেছে মনে হয়। কোথাও পাওয়া যাচ্ছে, আবার কোথাও ব্লক।বিষয়টি নিয়ে বিটিআরসির স্পেকট্রাম (তরঙ্গ) বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এমএসএম / এমএসএম

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’