ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সাজেকে তিন শতাধিক পর্যটক আটকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ১১:৫৮

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক পর্যটক। শনিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন।

তিনি বলেন, গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট এবং মাচালংয়ে সড়কে পানি উঠেছে। ফলে খাগড়াছড়ির সাথে সাজেকের যান চলাচল বন্ধ আছে। তাই আজ সকালে স্কর্ট ছেড়ে যায়নি এবং খাগড়াছড়ি থেকেও কোন গাড়ি সাজেক আসেনি। গতকাল সাজেকে প্রবেশ করা প্রায় ৩৫০ জনের মতো পর্যটক বর্তমানে সাজেক অবস্থান করছেন।

সাজেক-খাগড়াছড়ি কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ির বিভিন্নস্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি, সাজেক থেকেও কোন গাড়ি ছেড়ে আসেনি। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। আশা করছি সড়ক থেকে পানি নেমে যাবে এবং বিকেলে যান চলাচল স্বাভাবিক হবে।

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্তাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, পর্যটকরা বর্তমানে সাজেকে ঘুরেফিরে সময় কাটাচ্ছেন। কোনো অসুবিধা নেই। পানি কমলে হয়তো বিকেলে পর্যটকরা চলে যেতে পারবেন।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

সুবর্ণচরে পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি