হয়রানির শিকার হলে শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস শেকৃবি প্রশাসনের
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরপরাধ কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রক্টরিয়াল বডি। আজ শুক্রবার শেকৃবি প্রক্টর অধ্যাপক ড. হারুনর রশীদ সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কারের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে/শিক্ষার্থীর অভিভাবকদের প্রক্টরিয়ার বডির সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে । নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী